ইচ্ছা করে কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ও ভিডিপির রওশন আরা (পুতুল) ২০০৫ সাল থেকে সোনা জিতছেন মহিলা ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে। সব মিলিয়ে সোনা জিতেছেন ৩০টির মতো। কিন্তু প্রচার পান না বলে তাঁর আক্ষেপের শেষ নেই। সাংবাদিকদের দেখে বললেন, ‘আমরা দৌড়ে এত সোনা জিতলেও আপনারা শুধু দ্রুততম মানব-মানবী নিয়েই বেশি লেখেন। এ জন্য আমার মাঝেমধ্যে ইচ্ছা করে সব ফেলে ১০০ মিটারে দৌড়াই। কিন্তু চাইলেই তো হবে না। এখন কি আর সম্ভব?’খুলনার দিঘলিয়ার মেয়ে তবুও হাল ছাড়েন না। গত এসএ গেমসের ক্যাম্পে টিকেছিলেন। প্রিয় মিট ৮০০ মিটার। তবুও স্বপ্ন দেখেন যদি একদিন ১০০ মিটারে দৌড়াতে পারতেন!