ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৯ আগস্ট ঝালকাঠির ইছানীল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫-০ গোলে কাঁঠালিয়া সরকারি প্রাথমিক মডেল বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঝালকাঠি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জেলার চারটি উপজেলার চারটি দল অংশ নেয়। খেলা শেষে ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়েদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, কোহিনূর বেগম, হুমায়ুন কবির প্রমুখ।