ইজতেমা ময়দানে আজ যৌতুকবিহীন গণবিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দানে ইবাদত-বন্দেগি করছেন। আজ শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের মুরব্বিরা মুসল্লিদের উদ্দেশে তাবলিগের ছয় উছুল সম্পর্কে বয়ান করবেন। কাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার শেষ হবে। আজ বাদ আসর ইজতেমার মূল মঞ্চে যৌতুকবিহীন ৯১টি বিয়ে পড়ানো হবে। সকাল থেকেই আগ্রহীরা ইজতেমার মুরব্বিদের কাছে নাম লেখাচ্ছেন। ১৩ থেকে ১৫ জানুয়ারি ছিল ইজতেমার প্রথম পর্ব। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হয়। টঙ্গী সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজী জানান, এ দফায় প্রায় চার হাজার রোগীকে সরকারিভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।