ইজতেমায় ৯৫টি যৌতুকবিহীন গণবিয়ে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগতীরে আজ শনিবার সকালে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন। আজ বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা মো. জামিল। বাদ আসর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে যৌতুকবিহীন গণবিয়ে। এ সময় এ ধরনের ৯৫টি বিয়ে পড়ানো হয়েছে।দ্বিতীয় দফার বিশ্ব ইজতেমা উপলক্ষে দেশের ৩২টি জেলা থেকে আসা মুসল্লিরা ৩৮টি খিত্তায় (জেলাওয়ারি স্থান) অবস্থান করছেন। আগামীকাল হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।আজ দ্বিতীয় দিনের বয়ানবিশ্ব ইজতেমার জিম্মাদার মো. গিয়াসউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ বাদ জোহর ভারতের মাওলানা মিয়াজি আজমত, বাদ আসর ভারতের জোবায়রুল হাসান ও বাদ মাগরিব ভারতের আহম্মেদ লাট বয়ান করেছেন।যৌতুকবিহীন বিয়েবিশ্ব ইজতেমার অন্যতম বড় আয়োজন যৌতুকবিহীন বিয়ে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী, শরিয়ত অনুসরণ করে বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ের আসর বসে। এ বিয়েতে কনে উপস্থিত না থাকলেও চলে। কনেপক্ষের স্বজনেরা তাঁর সম্মতি নিয়ে ইজতেমা ময়দানে আসেন। এরপর ইজতেমা ময়দানে কনে ও বরপক্ষের স্বজন আর বরের উপস্থিতিতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ বিয়েতে ‘মোহর ফাতেমিন’ নিয়মানুযায়ী মোহরানা ধার্য করা হয়। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় ১৫০ তোলা রুপা বা তার সমপরিমাণ অর্থ।

আরও তিন মুসল্লির মৃত্যুবিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী প্রথম আলো ডটকমকে জানান, ইজতেমা ময়দানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত হূদরোগ ও বার্ধক্যজনিত রোগে তিনজন মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার মো. আনোয়ার হোসেন (৫৬), টাঙ্গাইলের নূর মোহাম্মদ (৭০) ও নওগাঁর ইসমাইল হোসেন (৬০)। এ নিয়ে এবারের ইজতেমায় মোট ২০ জন মুসল্লির মৃত্যু হয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ব ইজতেমা সফলভাবে এগিয়ে চলছে। আশা করছি, নির্বিঘ্নে আখেরি মোনাজাত সম্পন্ন হবে।’