ইজিবাইক, নসিমন-করিমনের ওপর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের পুনর্মূল্যায়নের কাজ চলছে। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। এরপর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সেতুর নির্মাণকাজ শুরু হবে। আজ শুক্রবার সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের পঞ্চবটী-মুক্তারপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৭ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা আট কিলোমিটার দীর্ঘ পঞ্চবটী-মুক্তারপুর সড়ক পরিদর্শন করতে আজ সেখানে যান ওবায়দুল কাদের। এ সময় সড়ক নির্মাণকাজের গুণগতমান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। গুরুত্বপূর্ণ ওই সড়কটি ভবিষ্যতে চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান যোগাযোগমন্ত্রী। সরেজমিন রাস্তা পরিদর্শন শেষে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু কর্তৃপক্ষের অফিসে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয়ে অবগত হন মন্ত্রী । এ সময় সাংসদ নাসিম ওসমান, সেতু কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওবায়দুল কাদের বলেন, এ দেশে টাকা ছাড়ের জটিলতা অনেক মহতী উদ্যোগকে ব্যর্থ করে দেয়। এ জটিলতার অবসান না হলে জনগণের দুর্ভোগ লাঘব সম্ভব হবে না।গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক ও করিমন-নসিমনসহ ঝুঁকিপূর্ণ যান চলাচলে ক্ষোভ প্রকাশ করে কাদের বলেন, এসব পরিবহন যানজট ছাড়াও রাস্তার ক্ষতি করে জীবনের ঝুঁকি বাড়ায়। তিনি স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।