ইট পড়ে নিহতের পরিবারকে ১৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নিহত হাবিবুর রহমানের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান সাগুফতাকে আজ রোববার এ মৌখিক আদেশ দেওয়া হয়।বিকেল সোয়া তিনটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।আদালতে সাগুফতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লায়ন খালেদ জুয়েল মোল্লা ও পরিচালক ওয়ালিদ মোল্লা হাজির হন।গত ১৬ জুলাই পান্থপথে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে হাবিবুর রহমান ওরফে মুন্না (২১) নিহত হন।