ইটিএর যুদ্ধবিরতির ঘোষণা আমলে নিচ্ছে না স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএর ঘোষিত যুদ্ধবিরতির ঘোষণাকে খারিজ করে দিয়েছেন স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো পেরেজ রুবালকাবা। সশস্ত্র জঙ্গিদের পুলিশ কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন তিনি। ইটিএ গতকাল যুদ্ধবিরতির ঘোষণা দেয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইটিএ এতটাই দুর্বল হয়ে পড়েছে, নতুন করে কোনো হামলা চালাতে পারবে না। এ কারণেই তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে তারা অস্ত্র সংগ্রহ করার মতো বেআইনি কর্মকাণ্ড চালিয়েই যাবে বলে তিনি মনে করেন। আজ সোমবার স্পেনের জাতীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।গত বছরের জুলাই মাসে স্পেনে ইটিএ জঙ্গিদের গাড়ি বোমা হামলায় দুজন পুলিশের দুই নিহত হন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ইটিএর প্রায় ২৪০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেন পুলিশ। এপি