ইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর হিসাব বিবরণী দাখিল না করার মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় আদালত তাঁদের কাছে দোষী না নির্দোষ জানতে চাইলে তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।আদালত পরে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১২ জুলাই তারিখ ধার্য করেন।এর আগে আসামিদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।উল্লেখ্য, নোটিশ দেওয়ার পরও আবদুস সালাম ও আশরাফুল আলম ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ বর্ষের আয়কর হিসাব বিবরণী দাখিল না করায় এনবিআরের উপ-কর কমিশনার আবু সাইদ সোহেল গত ২০ মার্চ মামলা করেন। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ছিল।