ইডেন কলেজে জঙ্গি সন্দেহে ৬ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইডেন কলেজে জঙ্গি সন্দেহে ছয় ছাত্রীকে অধ্যক্ষের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ কলেজের ছাত্রীনিবাসে অভিযান চালিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় তাঁদের কক্ষ থেকে বিভিন্ন ইসলামিক বই জব্দ করা হয়।লালবাগ থানার ওসি মোহাম্মদ আলী বলেন, আজ বিকেলে জঙ্গি সন্দেহে ইডেন কলেজের ছয় ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অধ্যক্ষের কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।