ইডেন কলেজের ছাত্রী খাদিজা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইডেন কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী খাদিজা ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে দৌলতপুর থানার পুলিশ দৌলতখালী গ্রাম থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।উল্লেখ্য, স্বামী জাহিদুলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোছপাড়া গ্রামের নিজের বাড়িতে ক্ষোভে ও দুঃখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন খাদিজা। এ ব্যাপারে খাদিজার পরিবার কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। জানা যায়, মৃত্যুর আগে আত্মহত্যার কারণ উল্লেখ করে দুটি চিঠি লিখে যান খাদিজা। ওই চিঠির সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে।