ইতালিতে ‘লালন’ ও ‘অচিন পাখী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে ‘লালন উৎ সব’। ১৪ থেকে ১৬ অক্টোবর ইতালির রোম শহরে এ উৎ সব অনুষ্ঠিত হবে। জানা গেছে, উৎ সবে তানভীর মোকাম্মেল পরিচালিত কাহিনিচিত্র লালন ও প্রামাণ্যচিত্র অচিন পাখীর প্রদর্শনী হবে। উৎ সব উপলক্ষে লালন ছবিটি ইতালীয় ভাষায় সাব-টাইটেল করা হয়েছে।১৪ অক্টোবর লালন উৎ সবের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ইতালি-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সিনেটর টমাসো জানোলেত্তি ও নৃতত্ত্ববিদ অধ্যাপক আলেসান্দ্রা ব্রোকোলিনি। এরপর হবে লালন ছবির প্রদর্শনী।লালন ফকিরের ওপর আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লালন-গবেষক জার্মানির ড. ক্লাউস বিউলে। আলোচনা করবেন ইতালির আরবি ও ইসলামি ইনস্টিটিউটের অধ্যাপক ফ্রান্সেসকো জানিনি এবং রোমের লা সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীমা সোবহান।উৎ সবের শেষ দিনে হবে অচিন পাখীর প্রদর্শনী।