ইতালির বুঙ্গা বুঙ্গা ও অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের ‘বুট জুতা’ ইতালি। পাহাড়, নদী, খামার, সংগীত আর ঐতিহ্য যেন সেখানে মিলেমিশে একাকার। ইতালির রাজনীতিও বড় বিচিত্র। আরও বিচিত্র দেশটিতে ব্যবহূত রাজনৈতিক পরিভাষা। গালাগাল সেখানে তুড়ি মারার মতো ঘটনা। খুনোখুনি দেখেও লোকে খুব অবাক হয় না। ডান-বাম-মধ্য-কট্টর বিভিন্ন ধরনের দল আর ব্যক্তিদের নিয়ে গড়ে উঠেছে ইতালির রাজনৈতিক পরিমণ্ডল। রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার বলা হয়েছে, এখন ইতালির বিচিত্র রাজনৈতিক পরিমণ্ডল নিয়ে রাজনীতিক ও সাংবাদিকেরা এমন ভাষায় কথা বলেন, যা জগতের কোনো অভিধানে খুঁজে পাওয়া যাবে না।ইতালির রাজনীতিকে সাদামাটা হিসাব কষে বোঝা যায় না। কয়েক মাস আগে ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে দল পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই দল উচ্চকক্ষে জিততেই পারেনি। আবার সরকার কে গঠন করবে, সেই প্রশ্নের সমাধান করতে সময় লেগেছে দুই মাস। শেষে প্রধান দুই দলের কেউই সরকার গঠন করতে পারেনি। এর জন্য ৮৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট নাপোলিতানোকে ধরে নিয়ে সরকার গঠন করতে হয়েছে।ইতালির কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য নাপোলিতানো অবশ্য সরকার গঠনের ব্যর্থতার জন্য দেশটির রাজনীতিকদের তীব্র ভর্ত্সনা করেছেন। তিনি বলেন, ‘রাজনীতিকেরা ব্যর্থতার পরিচয় দিয়ে এখন এক “বুড়োকে” নিয়ে টানাটানি করছেন।’ইতালির রাজনৈতিক পরিমণ্ডলে ব্যবহূত কয়েকটি শব্দের একটি সংকলন প্রকাশ করেছে রয়টার্স। সাংবাদিক লরেঞ্জো প্রেগলিয়াস্কোর করা সংকলন থেকে এসব শব্দ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। সংকলনটির নাম ‘এল ক্রোল্লো’ বা পতন।বুঙ্গা বুঙ্গা‘অদ্ভুত যৌনরীতি’ বোঝাতে এ শব্দটি ব্যবহূত হয়। সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ভোজসভায় অংশ নেওয়া অতিথিরা ভাড়া করা যৌনকর্মীদের সঙ্গে যেসব কর্মকাণ্ডে লিপ্ত হন, তা বোঝাতে বুঙ্গা বুঙ্গা শব্দটি ব্যবহার করা হয়। মরক্কোর নৈশক্লাবের নাচিয়ে কারিমা এল মাহরোগ ২০১০ সালের অক্টোবরে এ শব্দটি প্রথম ব্যবহার করা শুরু করেন।সেই সময় এ শব্দটি ইতালির প্রধানমন্ত্রীর প্রতিশব্দ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। ২০১১ সালে সরকারের লোকজনের অপকর্ম ফাঁস এবং অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর এ শব্দটি গণমাধ্যমে ব্যাপকভাবে ব্যবহূত হয়।কাস্তাএ শব্দটির মূল অর্থ হলো গোত্র বা গোষ্ঠী। তবে এখন কাস্তা বলতে এমন একদল রাজনীতিককে বোঝানো হয়, যাঁরা সব সময় বিভিন্ন রকম সুবিধা নেন এবং ক্ষমতা আঁকড়ে বসে থাকেন। নির্বাচনের আগে দেশটির তরুণ সমাজ যে ফাইভ স্টার আন্দোলন শুরু করে, তাতে এ শব্দটি অনেকবার ব্যবহূত হয়েছে। এ আন্দোলনটির মূল ডাক ছিল, ‘কাস্তা’দের পার্লামেন্টের বাইরে ছুড়ে ফেলে দেওয়া। এ আন্দোলনের প্রভাবেই দেশটির প্রথম দফার নির্বাচনে ২৫ শতাংশ ভোটার ভিন্নমত প্রদর্শন করেছিলেন।সেলোডুরিসমোএ শব্দটির আভিধানিক অর্থ হলো ‘আমারটা শক্ত হয়ে গেছে’। ইতালির অঞ্চলবাদী দল নর্দান লিগের প্রতিশব্দ হিসেবে ব্যবহূত হচ্ছে এ শব্দটি। এখন সেলোডুরিসমো দিয়ে এরকম একটি দলকে বোঝানো হয়, যেটি তার রাজনৈতিক চরিত্র ও কর্মসূচির দিক দিয়ে খুবই আক্রমণাত্মক ও একেবারেই নমনীয় নয়।কমপ্রাভেনদিতাশব্দটির মূল অর্থ ‘ক্রয়চুক্তি’। পার্লামেন্টে ফ্লোরচেঞ্জ বা দল বদলানোর জন্য সদস্যদের ঘুষ দিয়ে প্রভাবিত করার প্রক্রিয়া বোঝাতে এখন এ শব্দটি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। সম্প্রতি এ নিয়ে এক তদন্তে সাবেক সিনেটর সার্জিও দে গ্রেগরিও স্বীকার করেন, ফ্লোরচেঞ্জ করার জন্য তিনি বেরলুসকোনির কাছ থেকে প্রায় সাড়ে ৩৮ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। গ্রেগরিওর দল পরিবর্তনের ফলে ২০০৬ সালে মধ্য-বামপন্থী সরকারের পতন ঘটেছিল।গ্রিল্লিনিফাইফ স্টার আন্দোলনের নেতা ও হাস্যরস উদ্রেককারী অভিনেতা বেপ্পে গিল্লোর সমর্থকদের বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হচ্ছে। গ্রিল্লিনি এখন স্পষ্টভাষী ও ঠোঁটকাটা ব্যক্তিদের প্রতিশব্দ হলেও এর আভিধানিক অর্থ হলো ক্ষুদ্র গুবরে পোকা। ইনসিউসিওএ শব্দটির দিয়ে বোঝানো হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে গোপনে যেসব চুক্তি হয়, সেগুলোকে। এ বছরের এপ্রিল মাসে এ শব্দটির ব্যবহার বেড়ে গেছে। মধ্যবামপন্থী বিরোধী দল ও মধ্যডানপন্থী দলগুলো ক্ষমতা ভাগাভাগি করতে গোপনে চুক্তি করার পর এ শব্দটি গণমাধ্যমে আসে। ওলগেট্টাইনবেরলুসকোনির বাড়িতে অনুষ্ঠিত বিশেষ ভোজসভায় যে ১৪ জন তরুণী সব সময় উপস্থিত থাকতেন, তাঁদের বোঝাতে এ শব্দটি ব্যবহূত হচ্ছে। পিয়ানিস্তাআভিধানিক অর্থ পিয়ানোবাদক হলেও এখন এ শব্দটি ভিন্নমাত্রা পেয়েছে। ইতালির পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে ভোটাভুটি হয়। সে সময় সদস্যরা নিজেদের ডেস্কে থাকা বোতাম চেপে ভোট দেন। অনেক সময় কোনো এক সদস্যের অনুপস্থিতির সুযোগ নিয়ে পাশের ডেস্কে বসা সদস্য হাত বাড়িয়ে অনুপস্থিত সদস্যের ডেস্কের বাটন চেপে দেন। এভাবে চুরি করে ভোট দেওয়া সদস্যদের এখন ডাকা হচ্ছে পিয়ানিস্তা নামে।