ইতিহাস থেকে শিক্ষা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম সরকারের উদ্দেশে বলেছেন, ‘রোজ কেয়ামত পর্যন্ত কোনো সরকারই ক্ষমতায় থাকে না। আপনারাও থাকতে পারবেন না। কোনো মানুষও রোজ কেয়ামত পর্যন্ত বাঁচে না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এসব কথা বলেন।এ সময় বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো ও গতকাল খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আমলে নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তরিকুল বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্টে বাইরের লোক সাহায্য-সহযোগিতা করেছে। এখানে সরকারের কোনো টাকা নেই। সেই টাকা যথাযথভাবে খরচ হয়েছে। তার পরও এই মামলা আমলে নেওয়া হয়েছে। বিএনপির সমন্বয়ক বলেন, ‘আমরা মনে করি, মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে।’ সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘আপনাদের এ খায়েশ ১৮ দলীয় জোট কখনো পূরণ হতে দেবে না। আন্দোলনের যেকোনো কর্মসূচি দিয়ে এ ষড়যন্ত্র বানচাল করা হবে।’সরকার নিচু সংস্কৃতি চালু করেছেখালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা প্রত্যাহার ও মির্জা ফখরুলের মুক্তি দাবি করেন তরিকুল।বিএনপির রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুরের ঘটনায় আজ পল্টনের একটি মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তরিকুল বলেন, ‘এটা সরকারের নিম্ন মানসিকতার পরিচয়। সরকার নিচু সংস্কৃতি চালু করেছে। ’এর আগে একই ঘটনায় করা দুই মামলায় ফখরুলকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। কিন্তু এর পরই আরও দুই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল এর মধ্যে একটি মামলায় জজ কোর্ট থেকে তিনি জামিন পেলেও অন্যটিতে জামিন নামঞ্জুর করেন আদালত।সরকারের ওপর চাপনির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বিষয়ে তরিকুল বলেন, ‘আমরা তো নিরীহ কর্মসূচি দিচ্ছি। লাখো মানুষ এতে সম্পৃক্ত হচ্ছে।’ তাই তিনি একই দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। হরতালে হামলায় তীব্র নিন্দাজ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলের হরতালে পুলিশের মরিচের গুঁড়ো, তরল গ্যাস স্প্রে ও জলকামান থেকে রঙিন পানি ছিটানোর তীব্র নিন্দা জানিয়েছেন তরিকুল। গতকাল নৈতিক কারণে এ হরতালে বামদলগুলোকে সমর্থন দেয় বিএনপি। আজকের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকাসহ ১৮ দলীয় জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।