ইতিহাস বিকৃতির অভিযোগ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৫ জনের প্রতি হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পর্যায়ের সমাজবিজ্ঞান ও পৌরনীতি বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা বিকৃতভাবে উপস্থাপন করা কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৫ জনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের প্রকাশনা থেকে তাঁদের বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত।ইতিহাস বিকৃতি বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ ও মাহমুদ হোসেনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।আদালত এক সপ্তাহের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আই এম আমিনুর রশিদ, লেখক শওকত আরা হোসেন ও হারুনুর রশিদ, স্টাইল এডিটর মো. আবদুর রহিমসহ ১৫ জনকে রুলের জওয়াব দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধুকে উচ্চমাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞান ও পৌরনীতি বইয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।