ইতিহাসের পাতা থেকে
জয়ের আনন্দে১৯৮৬ এশিয়া কাপ ছিল শ্রীলঙ্কার প্রথম বড় কোনো শিরোপা জয়। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের হাজারো দর্শকের অনুরোধে প্রেসিডেন্ট জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে পরদিন সরকারি ছুটি ঘোষণা করে দেন!চার ম্যাচে তিন!বাংলাদেশে ১৯৮৮ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনজন! পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্টই শেষ হয়ে গেল অধিনায়ক রঞ্জন মাদুগালের, ভারত ও বাংলাদেশের বিপক্ষে পরের দুই ম্যাচে অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও রবি রত্নায়েকে, ফাইনালে ভারতের বিপক্ষে আবার টস করতে নামলেন রানাতুঙ্গা।রান আউটগ্রুপ পর্বের তিন ম্যাচের সব কটি জিতে ১৯৮৮ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। পারবে কীভাবে? ব্যাটিং অর্ডারের ৩-৪-৫ নম্বর ব্যাটসম্যান রান আউট! একজন বিরতি দিয়ে ৭ নম্বর ব্যাটসম্যানও রান আউট!প্রথম হ্যাটট্রিকএকবার এশিয়া কাপ হয়েছিল দুই বছরজুড়ে! চতুর্থ এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল ১৯৯০ সালের ডিসেম্বরে, ফাইনাল ৪ জানুয়ারি। ফাইনাল হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি, বৃষ্টির কারণে ম্যাচ পিছিয়ে যায় এক দিন। পরদিনও বৃষ্টি-বাধায় ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। ইডেনের সেই ফাইনালটিতেই এশিয়া কাপ দেখেছিল প্রথম হ্যাটট্রিক। এক ওভারের শেষ বলে ও পরের ওভারের প্রথম দুই বলে রোশান মহানামা, সনাৎ জয়াসুরিয়া ও রুমেশ রত্নায়েকেকে আউট করেন কপিল দেব।অন্যের ভুলে ১৯৯৫ শারজা এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হলো ১৪৮ রানে। কিন্তু পাকিস্তানের লক্ষ্য হয়ে গেল ১৫২! ঘটনা হলো, আকরাম খানের একটি শট বাউন্ডারিতে পড়িমরি করে ফিরিয়েছিলেন ফিল্ডার। দৌড়ে এক রান নিয়েছিলেন আকরাম, পরে তৃতীয় আম্পায়ার দেখতে পান সেটি আসলে চার ছিল। ব্যস, আকরাম ও বাংলাদেশের রান বেড়ে যায় ৩! ১৫২ রানের ওই লক্ষ্য ছুঁতে গিয়ে হলো আরেক নাটক। নাঈমুর রহমানের বলে ছয় মেরে লক্ষ্য ছুঁয়ে ফেললেন ওয়াসিম আকরাম। কিন্তু মাঠের স্কোরবোর্ড তখনো রান দেখাচ্ছিল ১৫১। নাঈমুরের পরের বলে চার মেরে জয় এনে দিলেন আকরাম। পরে অফিশিয়াল স্কোরকার্ডে জানা গেল, পাকিস্তান জিতে গেছে ওই ছয়েই। যে ম্যাচে এক আকরামের ক্যারিয়ারে ‘যোগ’ হলো হারিয়ে যাওয়া ৩ রান, ওই ম্যাচেই আরেক আকরামের ক্যারিয়ার থেকে হারিয়ে গেল ৪টি রান!উপহার১৯৯৫ এশিয়া কাপ ফাইনাল ছিল ওয়ানডে ইতিহাসের ৯৯৯তম ম্যাচ! শিরোপা জিতে ভারত প্রাইজমানি পেয়েছিল ৩০ হাজার মার্কিন ডলার, আর অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন শারজায় তাঁর একদল ভক্তের কাছ থেকে উপহার পেয়েছিলেন দারুণ আকর্ষণীয় এক স্টিলের তরবারি, যেটির খাপ আবার ছিল স্বর্ণখচিত! আগে ব্যাট করলে করতে হবে ৩০০ ছুঁইছুঁই রান। পরে ব্যাট করলে পাকিস্তানকে আটকাতে হবে ২১২ রানের মধ্যে, তারপর সেই রান টপকাতে হবে ৩৩ ওভারের মধ্যে। ১৯৯৫ এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য শেষ গ্রুপ ম্যাচে এমন কঠিন শর্ত ছিল শ্রীলঙ্কার সামনে। সেই সময় ৩০০ রান করা ছিল অনেক কঠিন। টস জিতে শ্রীলঙ্কা বেছে নিল দ্বিতীয় পথটাই। পাকিস্তানকে আটকে রাখল ১৭৮ রানে, সেটা টপকাল ৩০.৫ ওভারে!বোলারের ১০.২ ওভার!৫০ ওভারের ম্যাচে কারও পক্ষে ১০ ওভারের বেশি বোলিং করা সম্ভব? আপাত অসম্ভব কাজটি কিন্তু সম্ভব করেছিলেন মোহাম্মদ রফিক! ২০০৪ এশিয়া কাপে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রফিক নিজের দ্বিতীয় ও হংকংয়ের শেষ উইকেটটি নিয়েছিলেন নিজের একাদশতম ওভারে। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ১০.২-৩-২১-২! হইচই ফেলে দেয় এই ঘটনা। মাঠের দুই আস্পায়ার অশোকা ডি সিলভা ও টাইরন বিজেবর্ধনের সঙ্গে তৃতীয় আম্পায়ার ভারতের এভি জয়াপ্রকাশকেও কঠিনভাবে তিরস্কার করে আইসিসি। আম্পায়ারদের দাবি ছিল, অফিশিয়াল স্কোরার নাকি হিসাবে ভুল করে ফেলেছিলেন!হাজার ডলারের উইকেট!২০০৪ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাতের টিম ম্যানেজমেন্ট ঘোষণা করেছিল, শচীন টেন্ডুলকারের উইকেট যে নেবে, তাঁর জন্য পুরস্কার এক হাজার ডলার। ১৮ রানে টেন্ডুলকারকে ব্যাট-প্যাড ক্যাচ বানিয়ে হাজার ডলার জিতেছিলেন বাঁহাতি পেসার আসিম সাঈদ।কাকতালীয়!ক্যারিয়ারে দুটো ম্যাচ খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জাহিদ শাহ, দুটোই ২০০৮ এশিয়া কাপে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওই দুই ম্যাচেই ১০ ওভার বোলিং করে ৩ উইকেট করে নিয়েছিলেন ঠিক ৪৯ রান দিয়ে!সৌরভের ভুলবৃষ্টি-বাদল নেই, নেই দর্শক গোলযোগ বা টিভি সম্প্রচারে সমস্যাও। ২০০৪ এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচ তবু শুরু হতে দেরি হয়েছিল সাত মিনিট। কারণ, ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী একাদশের তালিকায় ভুল করে (!) হরভজন সিংয়ের জায়গায় আশিস নেহরার নাম লিখে ফেলেছিলেন! প্রতিপক্ষ অধিনায়ক মারভান আতাপাত্তু পরে হরভজনকেই নামানোর অনুমতি দেন। প্রথম ওভারেই দিলেন ১৩ রান, অলক কাপালি মারলেন তিন চার। রাও ইফতিখার আনজুমকে তবু বোলিং থেকে সরালেন না অধিনায়ক। ইফতিখার পরের ৯ ওভারে দিলেন মাত্র ৭ রান, দ্বিতীয় পাকিস্তানি (প্রথম সরফরাজ নেওয়াজ) হিসেবে এক ওয়ানডেতে পেলেন ৬ মেডেন! ২০০৪ এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হংকংয়ের। বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে হংকংকে নেতৃত্ব দিলেন ৪৩ বছর বয়সী রাহুল শর্মা! পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ১৬ বছর বয়সে অভিষেক হলো নাদিম আহমেদের। অর্থাৎ, অধিনায়কের সঙ্গে নাদিমের বয়সের ব্যবধান ছিল প্রায় ২৭ বছর!দ্বিতীয় হ্যাটট্রিকভারত-শ্রীলঙ্কা দুই দলেরই ফাইনাল নিশ্চিত। ২০১০ এশিয়া কাপের শেষ গ্রুপ ম্যাচে দুই দলই সুযোগ দিয়েছিল বাইরে বসে থাকা খেলোয়াড়দের। এই অতিরিক্তদের একজন ফারভিজ মাহারুফ নিয়ে বসলেন ৫ উইকেট। নিজের নবম ওভারে টানা তিন বলে রবীন্দ্র জাদেজা, প্রাভিন কুমার ও জহির খানকে আউট করে এশিয়া কাপকে উপহার দিলেন দ্বিতীয় হ্যাটট্রিক!চোট২০০০ এশিয়া কাপে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ। অনিল কুম্বলের বাড়তি বাউন্সের এক ডেলিভারি গিয়ে লাগে উইকেটকিপার সাবা করিমের ডান চোখের খুব কাছে। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন সাবা। চেন্নাইয়ের প্রখ্যাত শেখর নেত্রালয়ে চোখে অস্ত্রোপচারও করা হয় দ্রুত। মাস দুয়েক পর আবার ক্রিকেটে ফেরেন, ওই বছরই নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে সাবার টেস্ট অভিষেক। কিন্তু ওই ঘটনার পর চোখের স্বাভাবিক দৃষ্টি আর ফিরে পাননি। ২০০১ সালে সব ধরনের ক্রিকেটই ছেড়ে দিতে বাধ্য হন। আরিফুল ইসলাম