ইতিহাসের পুনরাবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় রাউন্ডেই ইংল্যান্ড-জার্মানির মুখোমুখি হওয়াটা নিশ্চিত হওয়ার পর থেকে শুরু হয়েছিল উত্তেজনা। দীর্ঘ ফুটবল প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দুই দলের। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের পর থেকে যেটির ঝাঁজ ক্রমেই বেড়েছে। সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে এগিয়ে দেওয়া জিওফ হার্স্টের গোলটি নিয়ে এখনো বিতর্ক আছে। এবার আবারও ফিরে এল সেই গোললাইন বিতর্ক! তবে পার্থক্য একটু থাকল, সেবার হার্স্টের বল বারে লাগার পর গোললাইনের ভেতরে পড়েছিল কি না, এটা নিয়ে বিতর্ক থাকলেও রেফারি গোল দিয়েছিলেন। কিন্তু এবার সন্দেহাতীতভাবেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট বারে লেগে গোললাইন পেরিয়ে গেলেও গোল দেননি। ওই গোলটি হলে সমতা ফেরাতে পারত ইংল্যান্ড, ম্যচের ফলাফলও হয়তো হতে পারত অন্য রকম।