ইতিহাসের ভুল শুধরে নিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরার অনলাইন সংস্করণে ৪ মার্চ প্রকাশিত ‘বাংলাদেশ: রাইটিং হিস্টোরিক্যাল রংস’ শিরোনামের এক নিবন্ধে লেখা হয়: ‘১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়কার বেদনাদায়ক স্মৃতি জাগিয়ে তুলেছে বাংলাদেশের একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই দেশের ইতিহাসের এটি একটি অন্ধকার অধ্যায়, যা কখনোই পুরোপুরি মীমাংসা করা হয়নি। দীর্ঘদিনের সেই ক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে, রাস্তায় টহল দিচ্ছে সেনারা, দেশজুড়ে হরতাল দেওয়া হচ্ছে। বেড়ে চলেছে হতাহতের সংখ্যা।’আল-জাজিরার ওই নিবন্ধে আরও বলা হয়, ‘ট্রাইব্যুনালের বিরুদ্ধে পক্ষপাত ও সরকারি প্রভাবের অভিযোগ আছে। আর দেশের জনমতও বিভক্ত। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় রাজপথে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তারা কাদের মোল্লার ফাঁসির দাবি জানিয়েছে।‘আবার গত সপ্তাহে জামায়াতের আরেক নেতাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরও ব্যাপক বিক্ষোভ হয়েছে। এবার বিক্ষোভ করেছে যাদের বিচার করা হচ্ছে, তাদের সমর্থকেরা। সামনে আরও রায় ঘোষণা করা হবে। সহিংসতা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে।’আলজাজিরা প্রশ্ন তুলেছে, বিচার-প্রক্রিয়া কি অব্যাহত থাকবে? দেশটি কি পারবে ইতিহাসের ভুল শুধরে নিতে এবং ঐক্যের জন্য কত মূল্য দিতে হবে?