ইত্তেফাকের প্রকাশক-সম্পাদকের পদ ফিরে পেলেন আনোয়ার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক পদ ফিরে পেয়েছেন আনোয়ার হোসেন। একই সঙ্গে আদালত প্রকাশনাসংক্রান্ত রিটটি খারিজ করে দিয়েছেন।আজ বৃহস্পতিবার রিট আবেদনটি তুলে নেওয়ার আবেদন জানালে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তা খারিজ দেন। পাশাপাশি এর আগে দেওয়া স্থিতাবস্থার আদেশও প্রত্যাহার করা হয়েছে।জানা যায়, প্রকাশক হতে চেয়ে মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। গত বছরের ২৫ মার্চ জেলা প্রশাসক ওই আবেদন নাকচ করে দেন।জেলা প্রশাসকের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সাজু হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। গত বছরের ৫ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে প্রকাশনা বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। ফলে প্রিন্টার্স লাইনে সাজু হোসেনের নাম প্রকাশিত হতে থাকে।সর্বশেষ এ বছরের ২ মে ইত্তেফাক গ্রুপের শেয়ার হস্তান্তরের বিষয়ে সমঝোতা চুক্তি হয়। এই সমঝোতার মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়টিও ছিল। এরই ধারাবাহিকতায় আজ হাইকোর্টে রিটকারীর পক্ষে আইনজীবী মাহমুদুল ইসলাম রিট আবেদনটি প্রত্যাহারের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তা খারিজ করে দেন।আনোয়ার হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন রফিকুল হক ও রাবেয়া জামালী।রাবেয়া জামালী প্রথম আলোকে বলেন, আদালতের এ প্রত্যাহার আদেশের ফলে আনোয়ার হোসেনের প্রকাশক ও সম্পাদক হতে আর বাধা নেই।