ইত্তেফাকের মালিক এখন মঞ্জু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক ইত্তেফাকের পুরো মালিকানা চলে গেল আনোয়ার হোসেন মঞ্জুর কাছে। আর ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেন এর বিনিময়ে পেলেন জমিসহ পুরো ইত্তেফাক ভবন ও নগদ ১০ কোটি টাকা। তবে মানিক মিয়ার দুই মেয়ে আনোয়ার হোসেনের সঙ্গে থাকছেন।আজ রোববার বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয়।এ সময় মইনুল হোসেন, আনোয়ার হোসেনসহ ইত্তেফাকের ১০ জন পরিচালক উপস্থিত হয়ে এ সংক্রান্ত চুক্তিতে সই করেন। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে রফিক-উল হক, মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।১৯৬৯ সালে মানিক মিয়ার মৃত্যুর পর ইত্তেফাকের মালিক হন তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। দুই বোনের ১২ শতাংশ করে অংশ থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল দুই ভাইয়ের হাতেই। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে কয়েক দফা বন্ধও হয়েছিল ইত্তেফাক। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা চলাকালে পুরো নিয়ন্ত্রণ নেন ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা মইনুল হোসেন।