ইত্যাদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভিতে ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানের শুরুতেই থাকছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’ গান। রুনা লায়লা গেয়েছেন দেশাত্মবোধক গান। মিউজিক্যাল ড্রামায় অংশ নিয়েছেন রবি চৌধুরী, বিপ্লব, আগুন এবং অপূর্ব, নিরব ও ইমন। নাচে অংশ নিয়েছেন মোনালিসা, মম, মুনমুন, মীম ও সারিকা। ঢাকা শহরের বর্তমান নানা সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলেছেন মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ ও জাহিদ হাসান। চলচ্চিত্রের খলনায়ক মিশা সওদাগর এসেছেন অন্য রূপে। আছে বিদেশি নাগরিকদের নিয়ে পর্ব। সমসাময়িক বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে রয়েছে বিষয়ভিত্তিক গান। গেয়েছেন অর্জুন। দর্শকদের নিয়ে পর্বে অংশ নিয়েছেন তারিন, নোবেল ও শিমুল। আছে মামা-ভাগনে, নানী-নাতিসহ ইত্যাদির নিয়মিত সব পর্ব।