ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলিস জেনাওয়ি মারা গেছেন। দেশটির সরকার আজ মঙ্গলবার জানিয়েছে, অসুস্থতাজনিত কারণে প্রধানমন্ত্রীর মৃত্যু হয়েছে।ইথিওপিয়া সরকারের এক মুখপাত্র জানান, বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী মেলিসের মৃত্যু হয়েছে। তবে তিনি কখন মারা গেছেন বা তাঁর মৃত্যু সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি ওই মুখপাত্র।গত মাসে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নে একটি সম্মেলনে যোগ দেননি মেলিস। এর পর থেকে তাঁর অসুস্থতার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।১৯৯১ সালে কমিউনিস্ট নেতা মেঙ্গিসতু হাইলি মরিয়মকে সরিয়ে বিদ্রোহী নেতা হিসেবে ক্ষমতায় বসেন মেলিস। এরপর দেশের অর্থনৈতিক সংস্কারে নেতৃত্ব দেন তিনি। বিবিসি।