ইথিওপিয়ায় দুই সুইডিশ সাংবাদিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে সুইডেনের দুই সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন ইথিওপিয়ার আদালত।মার্টিন শিবে ও জোহান পারসন নামের এই দুই সুইডিশ সাংবাদিককে গত জুলাইয়ে বিদ্রোহী সংগঠন ওগাডেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ওএনএলএফ) সঙ্গে সংঘর্ষের সময় আটক করে ইথিওপিয়ার সরকারি বাহিনী।গত সপ্তাহে ওই দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করেন আদালত। কিন্তু তাঁদের দাবি, শুধু সাংবাদিক হিসেবে তাঁরা দায়িত্ব পালন করছিলেন।বিবিসি অনলাইনের প্রকাশিত খবরে বলা হয়, সরকারপক্ষের আইনজীবীরা দুই সুইডিশ সাংবাদিকের ১৮ বছর কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছিলেন।দণ্ডপ্রাপ্তদের আইনজীবী আবেবে বালচা বলেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন এ সপ্তাহের শেষে। তিনি আরও বলেন, এ রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আদালতের সিদ্ধান্তের সঙ্গেও একমত নন তিনি।সুইডিশ সরকার ও মানবাধিকার সংগঠনগুলো আদালতের রায়ের কড়া সমালোচনা করেছে। আদালতের রায়ের পর সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ট বলেন, ‘তাঁরা পেশাগত কাজে ইথিওপিয়ায় গেছেন। আশা করি, যত দ্রুত সম্ভব মুক্তি পেয়ে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবে।’আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই দুই সাংবাদিককে ‘বৈধ কাজে’র জন্য সাজা দেওয়া হয়েছে।অবরুদ্ধ অঞ্চলগত ১ জুলাই ইথিওপিয়ার সেনাবাহিনী ও ওএনএলএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় শিবে ও পারসনকে আটক করা হয়।বিচারের সময় ওই দুজন সাংবাদিক স্বীকার করেন যে তাঁরা সোমালিয়া হয়ে ইথিওপিয়া ঢোকার আগে ওএনএলএফ নেতাদের সঙ্গে লন্ডন ও নাইরোবিতে বৈঠক করছেন। এ ছাড়া সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ওই দলের ২০ জন নেতা-কর্মীর সঙ্গে সাক্ষাত্ করেছেন।কিন্তু দুই সাংবাদিকের দাবি, তাঁরা শুধু ইথিওপিয়ায় ঢোকার জন্য বিদ্রোহী দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন। কারণ ইথিওপিয়ার সরকার দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। তাঁরা আরও বলেন, ইথিওপিয়ার ওগাডেনে সুইডিশ তেল কোম্পানি লুনডিন পেট্রোলিয়ামের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন তৈরি করতে এসেছিলেন তাঁরা।উল্লেখ্য, ১৯৭০ সাল থেকেই ওগাডেন অঞ্চলের বিদ্রোহীরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে আসছে। এ ক্ষেত্রে ১৯৮৪ সালে জন্ম নেওয়া ওএনএলএফ সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে।ওএনএলএফের একটি অংশ গত বছর ইথিওপিয়ার সরকারের সঙ্গে শান্তি চুক্তি করেছে। কিন্তু ওই সংগঠনের বিদ্রোহী সদস্যরা এখনো স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।