ইনফ্লুয়েঞ্জা এইচ১এন১ টিকাদান কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফ্লুয়েঞ্জা এইচ১এন১ (সোয়াইন ফ্লু) বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আজ মঙ্গলবার রাজধানীতে একটি হোটেলে শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে নিজে টিকা গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে আগামী জুন পর্যন্ত সারা দেশে ৩০ লাখ মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রথমত স্বাস্থ্যকর্মীদের, দ্বিতীয়ত গর্ভবতী নারীদের ও তৃতীয়ত ছয় মাস বয়সী ঝুঁকিপূর্ণ শিশুদের এই টিকা দেওয়া হবে।উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আলতাফ আলী, বাংলাদেশে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত নিকোলাস ডিন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংভাদি সাঙ্খোবল।স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা গত বছর এই ভাইরাস প্রতিরোধে সফল হয়েছি। এ বছর টিকাদানের মাধ্যমে আমরা আরও ভালো পর্যায়ে যাচ্ছি।’