ইনুর কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রদল।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, এমন অভিযোগ আজ বুধবার বিকেলে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল তাঁর কুশপুত্তলিকা দাহ করে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ দেশের গণতন্ত্র উদ্ধার ও রক্ষায় মূল ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া। কিন্তু তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন ইনু। সম্প্রতি তিনি খালেদা জিয়া সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তাই ছাত্রদল তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে।