ইন্টারনেট বন্ধ ছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার বিকেল সাড়ে চারটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল।সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবলে (সি-মি-ডব্লিউ-৪) ‘পাওয়ার রিকনফিগারেশনের’ (বিদ্যুত্সংযোগ পুনর্বিন্যস্ত করা) কাজ শেষ করে রিপিটার পুনঃস্থাপন করায় এই বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন।৬ আগস্ট থেকে সাবমেরিন কেবলে মেরামতের কাজ শুরু হয়। শুরুতে প্রায় দুই ঘণ্টা পূর্ব ও পশ্চিম বিশ্বের পুরো সংযোগ বন্ধ ছিল। কাজ শেষেও প্রায় সোয়া ঘণ্টা ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটল। এই সোয়া ঘণ্টায় স্যাটেলাইটের মাধ্যমে তথ্যপ্রযুক্তির মহাসড়কে যুক্ত ছিল বাংলাদেশ।