ইন্টারনেট বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ আজ শনিবার দিবাগত রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে। সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবেল (সি-মি-ডব্লিউ-৪) ‘পাওয়ার রিকনফিগারেশন’-এর কাজে ওই সময় পূর্ব ও পশ্চিম বিশ্বে সংযোগ বন্ধ থাকবে। চার দিন কাজ চললেও বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডসহ (বিএসসিসিএল) ও দুটি ইন্টারনেট গেটওয়ে সংস্থা বিকল্প ব্যবস্থা করায় দেশে শুধু ওই দুই ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বলেন, এ সময় স্যাটেলাইটের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যাবে। নিজস্ব প্রতিবেদক