ইন্টারনেট সংযোগ দুই ঘণ্টা বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল শনিবার রাত দুইটা ১৬ মিনিট থেকে আজ ভোর চারটা ২০ মিনিট পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। ইন্টারনেট গেটওয়ে সংস্থা ম্যাংগো টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মাসুদ কবির এ কথা জানিয়েছেন।সিঙ্গাপুরের কাছে সাবমেরিন কেবেল (সি-মি-ডব্লিউ-৪) ‘পাওয়ার রিকনফিগারেশন’-এর কাজে ওই সময় পূর্ব ও পশ্চিম বিশ্বে সংযোগ বন্ধ থাকার কথা আগেই জানানো হয়।বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছিলেন, চার দিন কাজ চললেও বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডসহ (বিএসসিসিএল) ও দুটি ইন্টারনেট গেটওয়ে সংস্থা বিকল্প ব্যবস্থা করায় দেশে শুধু ওই দুই ঘণ্টা সংযোগ বিচ্ছিন্ন থাকবে। তবে এ সময় স্যাটেলাইটের মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যাবে।