ইন্টারনেটে ছোট বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের দুদিন গড়াতে না গড়াতেই প্রচারমাধ্যম এবং ইন্টারনেটে তাঁকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। হতেই হবে, তাঁর গর্ভধারিণী যে ঐশ্বরিয়া রাই বচ্চন। দুদিন ধরে বচ্চন পরিবারের এই নতুন সদস্যের অনেক ছবিই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সঙ্গে দেখা গেছে তার মা অর্থাৎ ঐশ্বরিয়াকেও। তবে অমিতাভ বচ্চন নিশ্চিত করেছেন সব ছবিই মেকি! সদ্য দাদা হওয়া অমিতাভ বচ্চন টুইটারে বললেন, ‘হাসপাতালে মায়ের কোলে আমাদের নতুন পিচ্চির অনেক ছবিই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে সব ছবিই ভুয়া!’ অভিষেক অবশ্য রসিকতাও করেছেন ব্যাপারটি নিয়ে, ‘বেশ মজার কিছু ছবি দেখলাম, সব কৃতিত্ব বুদ্ধিমান এবং করিৎকর্মা কিছু মানুষের!’ এদিকে অনেকেই নাতনির ছবি প্রকাশ করার জন্য অনুরোধ করেছেন অমিতাভকে। কিন্তু বিগ বি টুইটারে সাফ জানিয়ে দিয়েছেন, ‘ছবি প্রকাশ করা হবে না।’ এদিকে অভিষেক টুইটারে মেয়ের জন্য একটি সুন্দর নাম চেয়েছেন। তবে নামের প্রথম অক্ষর হতে হবে ইংরেজির ‘এ’। আইএএনএস।