প্রকাশনা
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্রটেকশন মেকানিজমস অ্যান্ড কনটেমপোরারি ইস্যুজ
আব্দুল্লাহ আল ফারুক; নিউ ওয়ার্সি বুক করপোরেশন, ঢাকা, দাম: ৬০০ টাকা, পৃষ্ঠা সংখ্যা: ৪৭০আন্তর্জাতিক আইনের একটি অন্যতম ও বিকাশমান ধারা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইন। আলোচ্য বইটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের ওপর একটি সামগ্রিক ধারণা প্রদান করে। এ বইটির লেখক ড. আব্দুল্লাহ আল ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।২৮টি অধ্যায়ে বিস্তৃত বইটি মানবাধিকারের দার্শনিক ভিত্তি, ঐতিহাসিক বিকাশ, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলো, মানবাধিকারের প্রয়োগে সীমাবদ্ধতা, জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সুরক্ষার পন্থাগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। এ ছাড়া বইটিতে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে মানবাধিকার রক্ষার পন্থাগুলো, যেমন—ইউরোপিয়ান, ইন্টার আমেরিকান ও আফ্রিকান মানবাধিকার ব্যবস্থা এবং গোষ্ঠীবদ্ধ মানবাধিকারগুলো, যেমন—নারী, শিশু, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিবন্ধী জনগণ ও শরণার্থীদের মানবাধিকার সম্পর্কেও সম্যক ধারণা দেওয়া হয়েছে। এ ছাড়া মানবাধিকার রক্ষা ও বিকাশে অরাষ্ট্রীয় সত্তাগুলো, যেমন—এনজিও এবং বহুজাতিক কোম্পানির ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটি মানবাধিকারসংক্রান্ত সমসাময়িক বিষয়গুলো, যেমন—মানবাধিকার শিক্ষা, তথ্য অধিকার, বিচারে গম্যতার অধিকার, দুর্নীতি ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক; এগুলো সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। বইটি আইনের ছাত্র, আইনজীবী, শিক্ষক ও গবেষকদের জন্য সহায়ক হবে। মানবাধিকার শিক্ষা ও চর্চার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।