ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সোলসের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শুক্রবার সন্ধ্যায় শ্রোতাদের মাতিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলস। ভারতীয় হাইকমিশনের নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সবার জন্য উন্মুক্ত থাকায় দর্শকের সমাগমও হয়েছিল অনেক। সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া তাঁর নতুন অ্যালবামের ‘ছায়া’ গানটি দিয়ে আসর শুরু করেন। এরপর পার্থ বড়ুয়া ও নাসিম আলী খান সোলসের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এর মধ্যে ছিল ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘ব্যস্ততা আমায় দেয় না অবসর’, ‘এ এমন পরিচয়’, ‘এক কাপ চা’, ‘ঝুট ঝামেলা’, দেখা হবে বন্ধু’, ‘কেন এই নিঃসঙ্গতা’। প্রায় দুই ঘণ্টা তাঁরা শ্রোতাদের গানে গানে মাতিয়ে রাখেন।