ইন্দিরা গান্ধীকে নিয়ে ছবিতে শাহরুখ-শার্লিজ থেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নতুন ছবি বানাচ্ছেন অস্ট্রেলিয়ান পরিচালক ব্রুস বেয়ারফোর্ড। এ ছবিতে জওহরলাল নেহরুর চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।মাত্র কিছুদিন আগে নতুন ছবিটির কাজে ভারতে এসেছেন অস্কার মনোনয়ন পাওয়া পরিচালক ব্রুস বেয়ারফোর্ড। মুম্বাইয়ের জুহুতে তাঁর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে নিজের নতুন ছবি প্রসঙ্গে আলোচনা করেছেন ব্রুস। ছবিটিতে জওহরলাল নেহরু চরিত্রে শাহরুখের অভিনয়ের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন ব্রুস। জানা গেছে, এ ছবিটিতে হলিউডের অভিনেত্রী শার্লিজ থেরনেরও অভিনয়ের সম্ভাবনা রয়েছে।ব্রুস তাঁর নতুন ছবির দল-বল নিয়েই ভারত সফরে এসেছেন। নৈশভোজের একপর্যায়ে তাঁর দলের সদস্যরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ব্যবস্থা করেন। সেখানে ছবির বিভিন্ন চরিত্রে অভিনয়ের সম্ভাবনা রয়েছে, এমন হলিউডের ও বলিউডের তারকাদের ছবি দেখানো হয়। ছবির বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করতে যাচ্ছেন, কম্পিউটার গ্রাফিকসের কল্যাণে সেসব তারকার চেহারা তাঁদের নিজ নিজ চরিত্রের আদলেই উপস্থাপন করা হয়।পাওয়ার পয়েন্ট উপস্থাপনার একপর্যায়ে জওহরলাল নেহরুর বেশে শাহরুখ খানকে দেখে নৈশভোজে উপস্থিত সবাই আনন্দে ফেটে পড়েন। সে সময় ছবিটির আরেক চরিত্রে হলিউডের অভিনেত্রী শার্লিজ থেরনকেও দেখানো হয়।