ইন্দিরা রোডের ফ্ল্যাটেগৃহকর্মীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডের একটি ফ্ল্যাট থেকে পুলিশ গতকাল বুধবার রাতে মনজিলা খাতুন (৩০) নামের এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে গৃহকর্তা মখদুমউন নবী ও তাঁর স্ত্রীকে আটক করেছে।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে স্থানীয় লোকজন শেরেবাংলা নগর থানায় ফোন করে জানায় ৩৫, ইন্দিরা রোডের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী মখদুমউন নবীর বাসায় তাঁর গৃহকর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে। এমন খবরের ভিত্তিতে তেজগাঁও অঞ্চলের পুলিশের সহকারী কমিশনার আ স ম মাহতাবউদ্দিন ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন রাত পৌনে ১০টায় মখদুমউন নবীর ফ্ল্যাটে পৌঁছান।ওসি রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে ঢুকতেই দেখা যায়, বসার ঘরের (ড্রইং রুম) মেঝেতে পাতা বিছানায় গৃহকর্মী মনজিলার গলাকাটা লাশ পড়ে আছে। রক্তে বিছানা ভিজে গেছে। পাশে পড়ে আছে রক্তমাখা ফল কাটা ছুরি। পুলিশ রক্তমাখা ছুরিটি জব্দ করেছে। পরে গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গৃহকর্তা মখদুমউন নবী পুলিশের কাছে দাবি করেন, তাঁরা স্বামী-স্ত্রী শোয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন। গোঙানির শব্দ পেয়ে এসে দেখেন, মনজিলার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। তাঁরা মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।ওসি বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মখদুমউন নবী ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। হত্যকাণ্ডে তাঁদের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। এ রকম একটি হত্যার ঘটনা ঘটলেও পাশের ফ্ল্যাটের বাসিন্দারা এ ব্যাপারে পুলিশকে কিছুই জানাতে পারেননি।পাঁচ কক্ষের ফ্ল্যাটের একটি কক্ষে মখদুমউন নবী ও তাঁর স্ত্রী, অপর একটি কক্ষে থাকে তাঁর তিন সন্তান এবং বসার ঘরে বিছানা করে ঘুমাতেন গৃহকর্মী মনজিলা। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধায়।