ইন্দোনেশিয়ার ইসলামি আইন ‘অপমানজনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রচলিত দুটি ইসলামি আইনকে মানবাধিকারের লঙ্ঘন এবং ‘অপমানজনক’ বলে অভিহিত করেছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ।ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রচলিত শরিয়া আইন নিয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ তাদের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছে।সংগঠনটি বলেছে, আচেহ প্রদেশে বিদ্যমান দুটি শরিয়া আইন নারীর প্রতি বৈষম্যমূলক এবং নারীর স্বাধীনতাবিরোধী। আচেহ প্রদেশের নারীদের জন্য একান্তভাবে কারও সঙ্গে দেখা করা এবং কথাবলার বিরুদ্ধে শরিয়া আইন প্রয়োগ করা হয় বলে হিউম্যান রাইটস্ ওয়াচ দাবি করেছে। হিউম্যান রাইটস্ ওয়াচের প্রতিবেদন অনুযায়ী আচেহ প্রদেশের দরিদ্র নারীরাই মূলত এই বৈষম্যমূলক শরিয়া আইনের প্রধান ভুক্তভোগী। এ আইনে প্রবর্তিত পোশাক পরিধানের ক্ষেত্রে ধনী ও ক্ষমতাশালীদের সঙ্গে সংশ্লিষ্টদের প্রয়োগ করার ক্ষেত্রে কার্পণ্য লক্ষণীয়। হিউম্যান রাইটস্ ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলিয়েন পিয়ারসন বলেন, এই আইন দুটি জনগণের অধিকার অস্বীকার করে। জনগণের সিদ্ধান্ত গ্রহণ ও পোশাক পরিধানের স্বাধীনতা হরণ করে। পিয়ারসন ওই আইন দুটির জোরপূর্বক প্রয়োগকে অপমানজনক বলে অভিহিত করেছেন।—বিবিসি