ইন্দোনেশিয়ার মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১, আহত ২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার একটি মসজিদে আজ শুক্রবার এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী নিহত এবং ২৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে প্রায় অর্ধেকই পুলিশ কর্মকর্তা। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কেরিবন এলাকায় একটি পুলিশ কম্পাউন্ডে জুমার নামাজের সময় এ হামলা হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী নামাজ আদায় করছিল। হঠাত্ সে তার কাছে থাকা বিস্ফোরক উন্মুক্ত করে।পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এটা আত্মঘাতী হামলা বলে তাঁরা সন্দেহ করছেন।