ইন্দোনেশিয়ায় অগ্ন্যুত্পাত, হাজার হাজার মানুষ এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মাউন্ট লোকন আগ্নেয়গিরি থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে উত্তপ্ত লাভা ও ছাই নির্গমন শুরু হয়েছে। এর ফলে ওই এলাকার হাজার হাজার বাসিন্দা ভীত-সন্ত্রস্ত হয়ে পালাতে বাধ্য হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা আজ শুক্রবার এ কথা জানিয়েছেন ।সরকারি কর্মকর্তারা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার এক মুখপাত্র বলেছেন, গতকাল দিবাগত মধ্যরাতের আগে সুলাওয়েসি দ্বীপের মাউন্ট লোকন থেকে লাভা নির্গমন শুরু হয়। নির্গমনের সময় ওই লাভা দেড় হাজার মিটার উচ্চতায় উঠে যায়। উত্তপ্ত লাভা ও ছাই নির্গমন শুরু হলে এলাকাবাসী জেগে ওঠে। এরপর তারা যে যেভাবে পেরেছে, দ্রুত এলাকা ছেড়েছে। দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া আগ্নেয়গিরি বলয়ে অবস্থিত। দেশটিতে প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ঘটনা ঘটে। রয়টার্স।