ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ৪৩ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পেমালাং শহরে আজ শনিবার এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। খবর বিবিসি অনলাইনের।এ দুর্ঘটনার ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছে বলে জানা গেছে। তবে তারা বেঁচে আছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি।শনিবার খুব প্রত্যুষে রাজধানী জাকার্তা থেকে ছেড়ে আসা একটি ট্রেনকে পেতারুকানে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুল সিগন্যালের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।ইন্দোনেশিয়ান পুলিশের মুখপাত্র ইস্কান্দার হাসান জানান, ট্রাফিক-ব্যবস্থার দুর্বলতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।এদিকে ইন্দোনেশিয়ার একটি স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।উল্লেখ্য, গত জুনে আরও একটি ট্রেন দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছিল।