ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের সন্ধান, সবার মৃত্যুর আশঙ্কা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশীয় প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পরীক্ষামূলকভাবে ওড়ার পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের সন্ধান মিলেছে। রাজধানী জাকার্তার দক্ষিণে একটি আগ্নেয়গিরির কাছে এটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আরোহীদের কেউ জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন ও আল-জাজিরা অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকালে ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারী একটি হেলিকপ্টার জাকার্তার দক্ষিণে মাউন্ট সালাক নামের একটি সুপ্ত আগ্নেয়গিরির পাশে ওই বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায়। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটায় ৫০ জন যাত্রীকে নিয়ে জাকার্তা বিমানবন্দর ছেড়ে যায় রাশিয়ায় নির্মিত বিমান সুখোই সুপার-জেট-১০০। বিমানের চালক, প্রকৌশলীসহ বিমানটিতে আটজন রুশ এবং একজন ফরাসি নাগরিক ছিলেন। আকাশে ওড়ার প্রায় ৫০ মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।