ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ফেরিতে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে কমপক্ষে সাত যাত্রী নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন আহত এবং শতাধিক যাত্রী ফেরিটিতে আটকা পড়েছে।গতকাল রাত আটটার দিকে ফেরিটি জাভা দ্বীপের মেরাক বন্দর থেকে সুমাত্রার দিকে যাচ্ছিল। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পরই সেটিতে আগুন লেগে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিটিতে প্রায় ২০০ যাত্রী ছিল। এদের মধ্য থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩০ জনেরও বেশি আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। যারা এখনো ফেরিতে আছে, তাদের অবস্থা জানা যায়নি।ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও চিত্রে দেখা গেছে, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে একটি নৌকায় করে ফেরিটির কাছে গিয়ে পানি নিক্ষেপ করছেন।ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ নৌ যোগাযোগের অন্যতম প্রধান বাহন ফেরি। অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তাহীনতার কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। বিবিসি।