ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, বাড়িঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে আজ শনিবার ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে তিনজন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।ইউএস জিওলোজিক্যাল সার্ভের তথ্যমতে, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের সময় ওই অঞ্চলে পাহাড়ঘেষা দুইটি জেলার মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের পর কিছু গ্রাম বিদ্যুিবহীন হয়ে পড়ে। প্রাদেশিক রাজধানী পালুতেও ভূকম্পন টের পাওয়া গেছে।ইন্দোনেশিয়ার সিজি জেলার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা সংস্থার প্রধান রেমজিন লাজে বলেছেন, ‘ভূমিকম্পের উত্পত্তিস্থলের পাশে অবস্থিত তিনটি গ্রামের ২৩টি বাড়ি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ধ্বংসস্তুপের নিচে পড়ে অন্তত তিনজন আহত হয়েছেন। ওই গ্রামগুলোর বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’