ইন্দোনেশিয়ায় মাউন্ট মেরাপি থেকে নতুন করে অগ্ন্যুৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে নতুন করে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। দেশটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা বলছেন, গত সপ্তাহের চেয়ে এবার প্রায় তিনগুণ বেশি গতিতে অগ্ন্যুৎপাত হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বেশ কয়েক ঘণ্টা ধরে ওই আগ্নেয়গিরি থেকে তীব্র বেগে লাভা, জ্বলন্ত পাথর ও ছাই নির্গত হতে দেখেছেন।গত সপ্তাহে মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় ৪৪ জন নিহত হন। অগ্ন্যুৎপাত শুরুর পর এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তবে নতুন করে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো জানা যায়নি।—বিবিসি।