ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শনিবার ছয় দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের সুনামির আশঙ্কা নেই। প্রাথমিক অবস্থায় বেশকিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ভূমিকম্পের সময় স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে বাড়ির বাইরে চলে আসে।১১ এপ্রিল ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে ভারত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।