ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে আজ বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে।ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ছয় দশমিক আট। তবে মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ছয়।দেশটির কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের সময় লোকজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ঘরবাড়ি ও হোটেল ছেড়ে বাইরে নেমে আসে। এ সময় ১৭ জন আহত হয়েছে। তবে কর্তৃপক্ষ কোনো ধরনের সুনামির সতর্কতা জারি করেনি।