ইন্দোনেশিয়ায়ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নির্মিত ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’-এ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার ঘটনার প্রতিবাদে আজ সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভ হয়েছে। মার্কিন দূতাবাসের বাইরে কয়েক শ বিক্ষোভকারী এই বিক্ষোভ করেন। কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।ইন্দোনেশিয়ার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ভিডিওচিত্রে দেখা যায়, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়াচ্ছেন। তাঁদের ছোড়া পাথরের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হন। বিক্ষোভকারীরা একটি মার্কিন পতাকা পোড়ান। সেখান থেকে কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে কটাক্ষ করার ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ চলতে থাকার ঘটনায় বিশ্বজুড়ে পশ্চিমা দেশগুলোর দূতাবাসে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ইন্দোনেশিয়ায়।