ইন্ধন ছাড়া ৬৩ জেলায় বোমা ফুটতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আইন করে হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দায়ে তৎকালীন সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।সুরঞ্জিত বলেন, ‘সরকারের ইন্ধন ছাড়া একটি দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলায় একসঙ্গে বোমা ফুটতে পারে না। এ ঘটনায় খালেদা জিয়া ও নিজামীর ইন্ধন ছিল।’আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।আরও একটি ১৫ আগস্ট ঘটানোর জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল—এমন দাবি করে সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়া ও নিজামীর পৃষ্ঠপোষকাতায় এ হামলা চালানো হয়েছিল। কারণ, একটা দেশের ৬৩টি জেলায় একসঙ্গে বোমা ফোটানো হবে, আর সে দেশের সরকার জানবে না, এ কথা গ্রহণযোগ্য হতে পারে না।’খালেদা জিয়া ও জামায়াত মিলে আবারও জঙ্গিবাদ উসকে দিচ্ছে, এমন দাবি করে সুরঞ্জিত বলেন, ‘তারা এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ প্রশাসন ও বিচারব্যবস্থা ধ্বংস করার জন্যই তারা বোমা হামলা চালিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনা ঘটলে খালেদা জিয়ার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হতো উল্লেখ করে সুরঞ্জিত বলেন, এ জঘন্য অপরাধের দায় শিকার করে খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাসস।