ইফতার পার্টিতে জামায়াতের কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার প্রতিহিংসা চরিতার্থ করেছে। আর বিচারের নামে এ প্রহসনের ব্যাপারে উচ্চকণ্ঠ হওয়ায় হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম নাজির আহমেদ আজ রোববার কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। জামায়াতের নেতা এ কে এম নাজির আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতাদের মৌলিক মানবাধিকারবিরোধী কালো আইনে সরকার বন্দী করে রেখে তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি ৯০ বছর বয়স্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমও বন্দী অবস্থায় সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। এ সন্ধ্যায় আমরা তাঁদের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছি। যুদ্ধাপরাধের বিচারের নামে বর্তমান প্রতিহিংসাপরায়ন ও গণবিচ্ছিন্ন সরকার যেসব কার্যকলাপ চালাচ্ছে, তা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি।’জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে নিমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমী কুরেশী, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেড মিরজাল জেইন উদ্দিন, তুরস্কের রাষ্ট্রদূত এম ভ্রারকুল অ্যারকুল ও আরব আমিরাতের রাষ্ট্রদূত খালাফান বাটাল আলী আল মানসুরী। এ ছাড়া রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, প্যালেস্টাইন, জাপান, ভিয়েতনাম, ভারত, ভুটান, কানাডা, মিসর, মালদ্বীপ, ইরান ও ভিয়েতনামের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলম প্রমুখ।