ইফফাতের স্বর্ণযুগের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসংগীতের পাশাপাশি ইফ্ফাত আরা দেওয়ান পুরাতনী বাংলা গানের চর্চাও করেন নিয়মিত। তাঁর গাওয়া পুরাতনী বাংলা গান নিয়ে বেরিয়েছে কয়েকটি অ্যালবাম। এবার তিনি গেয়েছেন স্বর্ণযুগের বাংলা গান। শিল্পীর ভাষায়, ‘এগুলো পুরোনো আধুনিক বাংলা গান। শিল্পীতালিকায় রয়েছেন: মান্না দে, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, সুজাতা সরকার, সুবীর সেন, তালাৎ মাহমুদ ও পিন্টু ভট্টাচার্য।’ আজ বেঙ্গল ফাউন্ডেশন থেকে বের হচ্ছে ইফ্ফাত আরা দেওয়ানের নতুন অ্যালবাম হয়তো তোমারই জন্য। ইফ্ফাত আরা দেওয়ান বললেন, ‘পুরাতনী বাংলা গান অন্য একটা সময়ের গান। ওগুলোর মেজাজও অন্য রকম। আজ প্রকাশনা অনুষ্ঠানে পুরাতনী গান নয়, একেবারেই সমসাময়িক কিছু গান করব।’বেঙ্গল শিল্পালয়ে আজ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।