ইবসেনের নোরা এখানে জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক জয়িতা। হেনরিক ইবসেনের নাটক অবলম্বনে এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে। ‘জয়িতা’ নাটকটি নিয়ে কিছু বলুন।হেনরিক ইবসেনের ডলস হাউস অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। একে তো বিদেশি গল্পের ছায়া অবলম্বনে, তার ওপর এক ঘণ্টার মধ্যে পুরো ব্যাপারটিকে তুলে ধরা খুবই কঠিন। নাটকটি কিন্তু কয়েকবার লিখতে হয়েছে। ডলস হাউস-এর নোরা চরিত্রটি রূপান্তর করে এই নাটকে জয়িতা রাখা হয়েছে। জয়িতা তার স্বামীর জীবন বাঁচাতে এক সুদ কারবারির কাছ থেকে টাকা ধার নেয়। বিষয়টি স্বামীর কাছে গোপন রাখে। অন্যদিকে সুদ কারবারি জাফর জয়িতার স্বামীর ব্যাংকের একজন কর্মচারী। জাফর সই জাল করার জন্য চাকরি হারায়। চাকরি বাঁচাতে জয়িতাকে ব্যবহার করে জাফর। আসলে মূল নাটকের বিষয়টিকে আমাদের দেশের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে।নতুন কোনো ধারাবাহিকের কাজ করছেন?নাসরীন জাহানের সামান্থা উপন্যাস নিয়ে ধারাবাহিক তৈরি করছি। এখন নাটকটির শুটিং করছি উত্তরায়। দুই প্রজন্মকে ঘিরে নাটকের গল্প। তাদের মধ্যে পার্থক্য আর বর্তমান প্রজন্মের অস্থিরতা উঠে এসেছে এখানে। নতুন নতুন সব ছেলেমেয়ে নিয়ে কাজ করছি। ওদের নিয়ে কাজ করতেও ভালো লাগছে। আমি তো নিজের সব ধারাবাহিকেই নতুন মুখ রাখার চেষ্টা করি। এদের মধ্য থেকে পরে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। ধারাবাহিকটি কোথায় দেখানো হবে?মাছরাঙ্গা টিভির গোড়ার দিকেই নাটকটির প্রচার শুরু হবে। শুনেছি, কোনো অসুবিধা না হলে আগামী জুন মাস থেকে মাছরাঙ্গা টিভি নিয়মিত সম্প্রচার শুরু করবে।নতুন আর কী কাজ করছেন?একসঙ্গে অনেকগুলো ভালো নাটকে কাজ করছি। নানা ধরনের চরিত্র পাচ্ছি। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। প্রতিটি চরিত্রেই কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আর বেশির ভাগ নাটকেই কাজ করছি কেন্দ্রীয় চরিত্রে।