ইব্রাহিম হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম হত্যা মামলা আজ শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে। সিআইডির বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ প্রথম আলোকে এ তথ্য জানান। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছিলেন, ইব্রাহিম হত্যা মামলার তদন্ত সিআইডিতে স্থানান্তর করা হবে।প্রসঙ্গত, গত ১৩ আগস্ট জাতীয় সংসদ চত্বরে আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িতে তাঁর লাইসেন্স করা পিস্তলের গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়। বিষয়টি প্রথমে শেরে বাংলানগর থানা এবং পরে গোয়েন্দা পুলিশ তদন্ত করে। সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এক সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডে সাংসদ নুরুন্নবী চৌধুরী জড়িত নয় বলে মন্তব্য করলে বিতর্ক শুরু হয়। আজ মামলাটি আনুষ্ঠানিকভাবে সিআইডিতে পাঠানো হলো।