ইব্রাহিম হত্যা: আরও এক মামলায় কামাল ও সোহেল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যার অভিযোগে আরেকটি মামলায় ভোলা-৩ আসনের সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা ও ব্যক্তিগত সহকারী সোহেলকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দেখানো হয়েছে।শেরেবাংলা নগর থানায় আজ এ মামলা দায়ের করে পুলিশ।এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া এ দুজনকে তিন দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া কামাল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন বলে আদালত সূত্রে জানা গেছে।এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কালা জানিয়েছিলেন, সাংসদের গাড়ির ভেতরে, সাংসদের পিস্তলের গুলিতেই ইব্রাহিম খুন হন। এরপর ঘটনা ধামাচাপা দিতে অপমৃত্যুর মামলা করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।