ইব্রাহিম হত্যা: মাজহারুল আরও ৩ দিনের রিমান্ডে
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর সহযোগী ও যুবলীগের নেতা মাজহারুল ইসলামকে আজ মঙ্গলবার আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে ইব্রাহিম হত্যা মামলায় মাজহারুল ইসলামকে গ্রপ্তোর করা হয়। ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে গত ১৩ আগস্ট নিহত হন আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম আহমেদ। ইব্রাহিম নিহত হওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃতু্য মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ নিশ্চিত হয় ইব্রাহিম খুন হয়েছেন। কিন্তু খুনের ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃতু্যর মামলা দায়ের করেন। এরপর ৩০ আগস্ট সাংসদের গাড়িচালক কামাল হোসেন ও ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রপ্তোর করা হয়। জিজ্ঞাসাবাদে তঁারা হত্যার কথা স্বীকার করে। গত ২ সেপ্টেম্বর আবারও ইব্রাহিমের স্বজনদের না জানিয়ে গোয়েন্দা পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর আগে গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উলে্লখ করে আদালতে একটি হত্যামামলা দায়ের করেন। তবে আদালত এ মামলার ব্যাপারে এখনো কোনো নিদের্শনা দেননি।